আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: সৌদি আরবের সৎকাজের নির্দেশ দানকারী ও অসৎকাজে বাধা দানকারী পরিষদের সদস্যরা গতকাল (২৯শে মার্চ) এদেশের তায়েফ প্রদেশের একটি আবর্জনার স্তুপ হতে ২০০টি কোরআন শরিফের সন্ধান পাওয়ার কথা ঘোষণা করেছে। এ খবরে সৌদি আরবের জনগণ ব্যাপক ক্ষুব্ধ হয়েছে বলে জানা গেছে।
তায়েফ শহরের সৎকাজের নির্দেশ দানকারী ও অসৎকাজে বাধা দানকারী পরিষদের বরাত দিয়ে জানা গেছে যে, ঐ কোরআন শরিফগুলো স্থানীয় একটি প্রাথমিক স্কুলের।
সৌদি আরবের সৎকাজের নির্দেশ দানকারী ও অসৎকাজে বাধা দানকারী পরিষদ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত চালাবে তায়েফ প্রদেশের শিক্ষাবোর্ড।
উল্লেখ্য, তায়েফ প্রদেশের আবর্জনার স্তুপ হতে উদ্ধার করা ২০০টি কোরআন শরিফের মধ্যে কিছু কিছু আমপারাও (পবিত্র কোরআনের ৩০তম পারা) রয়েছে। এ ছাড়া ঐ স্কুলের কিছু ধর্মীয় বইসহ পরিপূর্ণ (৩০ পারা) কোরআন শরিফ ছিল, যাতে ঐ স্কুলের একটি ছাত্রের নামও লেখা ছিল।#